স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জেে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে র্যালী বের হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে বিএনপির কায্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জের সিনয়র সহ সভাপতি শাহানা আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন,যুগ্ম সম্পাদক এড জয় শ্রী দে বাবলী, সংগঠনিক সম্পাদক খাদিজা কলি, জেলা মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা মনি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি, আফসানা রহমান এনসি, আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক মুরশেদা উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা, মহিলা দলের নেত্রী রুমানা রুমী সহ কয়েক শতাধিক নারীরা।