সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় বাড়ি থেকে জুমার নামাজ পড়তে মসজিদের দিকে যাওয়ার পথে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হন।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

1

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

2

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

3

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

4

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

5

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

6

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

7

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

8

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

9

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ

10

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

11

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

12

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

13

শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এক

14

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

15

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

18

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

19

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

20