সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর


স্টাফ রিপোর্টার
"নারীদেরকে আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবার কে ফ্যামিলি কার্ড দেয়া হবে"- কয়ছর এম আহমেদ।

রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা'র কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে ও মৌসুমী খানম রুমির 
সঞ্চালনায় এসময় কয়ছর আহমেদ আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে . প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ৫০ লক্ষ 'ফ্যামিলি কার্ড' চালু করা হবে।
মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে 'ফ্যামিলি কার্ড' ইস্যু করা হবে।
প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে।
সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা সংবলিত লিফলেট সবার কাছে পৌঁছে দেওয়া হয়।
এসময় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দীন মিটু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

1

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

2

প্রাথমিকের শিক্ষাই শিক্ষার্থীদের মূল শিখড়

3

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

4

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

5

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

6

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

7

শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের

8

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ৩৪ ত

9

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

10

উন্নয়ন বঞ্চিত দোয়ারার সোনালী চেলা বিজিবি ক্যাম্প- খেয়াঘাট য

11

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

12

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

13

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

14

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে: প্রেস কাউন্সিলের চে

15

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

16

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও পরিদর্শন

17

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

18

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

19

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

20