সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির নবঘটিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়ায়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে বুধবার বেলা ১২টার দিকে বাদশাগঞ্জ বাজারে প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদকে ফ্যাসিবাদের দোসর আখ্যায়িত করে তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সেলবরষ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, 
সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাসির মিয়া, সেলবরষ ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মিয়া, রহিম বাদশা, মোঃ হাসেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি তালুকদার, সেলবরষ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, বাদশাগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপু প্রমুখ।

প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে মানববন্ধনে বক্তারা বলেন, সে একজন ফ্যাসিবাদের দোসর সাংবাদিক, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দীর্ঘ শাসনামলে উপজেলা আওয়ামীলীগের অঘোষিত উপদেষ্টা হয়ে মোটা অংকের টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি ও ময়মনসিংহ বিভাগের মতো জায়গায় তার প্লেট রয়েছে। এখনো থানাসহ বিভিন্ন দপ্তরে তার দালালি অব্যাহত রেখে। আমরা তার পত্রিকার সম্পাদক বরাবর ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করব। 

তবে সালেহ আহমদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো বিভ্রান্তি ছাড়া কিছুই নয়, আমি দীর্ঘ ২২ বছর যাবত সুসংবাদিকতা করে গেছি, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি নিউজ করায় তারা আমার সুনাম বিনষ্ট করার জন্যই এসব কথা বলছে। আমি কোন রাজনৈতিক দলের সাংবাদিক না, দীর্ঘ ২২ বছর সুসাংবাদিকতা করে গেছি, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি। কেউ যদি আমার অনিয়ম দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমাকে আইনের আওতায় নিলেও আমার কোন আপত্তি থাকবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

1

ইশারা ভাষায় ভালোবেসে বিয়ে

2

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

3

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

4

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

5

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

6

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

7

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন

8

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক: মাহবুবুর রহমান

9

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

10

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

11

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

12

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

13

মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ

14

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

15

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

16

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

17

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

18

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

19

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

20