সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার

 
দোয়ারাবাজার প্রতিনিধি 
দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ১ যোগে ১১ ইউনিটে প্রচার মিছিলের মাধ্যমে সুনামগঞ্জ ৫ আসনে জামায়াতে ইসলামী'র শক্তি প্রদর্শন।
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী এসব প্রচার মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত প্রচার মিছিলের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি জনসমাগমে পরিণত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, পৌর সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে বিকাল সাড়ে চারটার দিকে গোবিন্দগঞ্জ অঞ্চল জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে দ্বিতীয় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ডা. আব্দুল কুদ্দুস। মিছিলে গোবিন্দগঞ্জ অঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

একই দিনে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের দিকনির্দেশনায় এসব কর্মসূচি পালিত হয়।
স্থানীয়দের মতে, একযোগে ইউনিয়ন ও পৌর পর্যায়ে পরিচালিত এসব প্রচারণা সুনামগঞ্জ-৫ আসনের ভোটের মাঠে নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ডিসি হিসেবে যোগদান করলেন, ধর্মপাশার আব্দুল্লাহ আল মা

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

3

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

4

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

5

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ কবর থেকে উত্তোল

6

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

7

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

8

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

9

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

10

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

11

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

12

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

13

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

14

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

15

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় কাউন্সিলে প্রার্থীতা বাতিল

16

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

17

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

18

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসে

19

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

20