সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন


সু.টাইম ডেস্ক

সভাপতি রতন সিদ্দিকী, সাধারণ সম্পাদক কংকন নাগ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মেলনের অমীমাংসিত দুটি পদে নির্বাচনের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয়। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কংকন নাগ। 


'আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে' এই শ্লোগানকে ধারণ করে এবছরের শুরুতে ০৩ জানুয়ারি উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন শুরু হয়। এরপর ১০ জানুয়ারি নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচনি অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা মহানগর সংসদের বেশিরভাগ পদের নেতৃত্ব নির্বাচিত হয়। তবে, সভাপতি পদে দু'জন এবং একটি সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি। 
২৪ অক্টোবর ওই দুটি পদে পুনরায় ভোটগ্রহণের পর ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়। এর মধ্যে ৫১ সদস্য নির্বাচিত হয়েছেন আর বাকি ৪ জনকে পরে কো-অপ্ট বা অন্তভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। উদীচী ঢাকা মহানগর সংসদের নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক রতন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কংকন নাগ। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আনিসুর রহমান, শিখা সেন গুপ্তা এবং হালিমা নূর পাপন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অনুপ পোদ্দার। ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে জাতীয় পরিষদে প্রতিনিধিত্ব করবেন তসলিমউদ্দিন আহমেদ। 


অমীমাংসিত দুটি পদে নির্বাচনি অধিবেশনের শেষে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। এছাড়া, নির্বাচনি প্রক্রিয়া সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং প্রদীপ ঘোষ। সম্মেলনে ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত ১১টি শাখার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
সবশেষে উদীচীর সংগঠন সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত সমবেতভাবে পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনের কার্যক্রম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

1

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

2

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

3

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

4

সুনামগঞ্জ-১ নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার

5

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

6

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

7

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

8

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

9

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

10

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

11

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

12

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

13

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

14

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

15

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

জগন্নাথপুরে মাতৃদুগ্ধ সপ্তাহে মতবিনিময় সভা

18

এসএসসি-২৬ রেজিস্টাড চাইল্ড কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠা

19

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

20