সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাস্তবমুখি বাজেট ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৫/২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। এতে মোট আয় দেখানো হয় ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় দেখানো হয় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ। পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী হোসেন ও গীতাপাঠ করেন পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী। পৌর কাউন্সিলরদের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল আলম ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সানোয়ার হাসান সুনু, জহিরুল ইসলাম লাল মিয়া, মো.শাহজাহান মিয়া, আবদুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ূন কবির ফরিদী, শাহ ফুজায়েল আহমদ। এ সময় আলেম উলামাদের মধ্যে উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, রিয়াজ রহমান, সাংবাদিক আলী জহুর, আলী হোসেন খান, আমিনুর রহমান জিলু, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান প্রমূখ। পৌর কর্মকর্তাদের মধ্যে রশিদ আলী, এলাইছ মিয়া, আবদুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় সাবেক পৌর মেয়র কিংবা সাবেক পৌর কাউন্সিলরদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। সভায় পৌরসভার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ বলেন, এবারের বাজেট বাস্তবমুখি হয়েছে। এদিকে-বাজেট অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

1

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

2

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

3

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

4

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

5

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মশালা

6

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

7

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

8

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

9

কিশোরী ও তরুণদের নিয়ে কর্মশালা

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

জুলাই বিপ্লবের চেতনায় গঠিত সুনামগঞ্জে ‘জুলাই রেভ্যুলুশনারি এ

12

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

13

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

14

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

15

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

16

ধর্মপাশায় নৌকা ডু'বে নি'খোঁ'জ ২

17

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

18

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

19

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

20