সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও 
সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে পৌর শহরের উকিলপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 


দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির সিনিয়র নেতা সাইফুর রহমান সমছু। 

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন  সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব  অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকপার্টির সহ-সভাপতি আব্দুল আউয়াল, জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট শাহ আলম তুলিফ,জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ,শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি হারুণ মিয়া, দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ রেনু মিয়া,সুরমা ইউপি সদস্য মাসুদ মিয়া,ধনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাজিম উদ্দিন,জেলা জাতীয়পার্টির সদস্য ওমর ফারুক,হুমায়ূন রশিদ,বাপ্পি রহমান,সাইফুল ইসলাম,নুরুল ইসলাম,জেলা জাতীয়পার্টির সদস্য শিক্ষানুবিশ এ্যাডভোকেট মোঃ আনিসুল হক,আমির হোসেন,ফয়জুর রহমান তালুকদার,জহুর মিয়া,আব্দুল মতিন,সাবেক তহশীলদার এরশাদ মিয়া,ইসমাইল হোসেন,নুর মিয়া,ছাত্রনেতা রানা মিয়া প্রমুখ।

 স্মরণ সভা উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভাস্থল হয়ে উঠে প্রবীন ও নবীন নেতাকর্মীদের মিলনমেলা। 


প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয়পার্টির সিনিয়র নেতা  সাইফুর রহমান সমছু বলেছেন,আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে দেশে বিকেন্দ্রীকরণ করে জেলা থেকে উপজেলা পরিষদের সৃষ্টি করে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান করার সুযোগ সৃষ্টি করে তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে সাধারন জনগনের মাঝে উন্নয়নের সেবা পৌছে দিয়েছিলেন। 

প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেছেন,জাতীয়পার্টি হচ্ছে এমন একটি সংগঠন যাকে কেউ ষড়যন্ত্র করে শেষ করে দেয়ার চেষ্টা করলে জাতীয়পার্টি আরো বেশী শক্তিশালী হয়ে উঠে। তিনি বলেন আমাদের প্রয়াত জাতীয়পার্টি  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি মারা যাওয়ার পর তার সুযোগ্য উত্তরসূরী ছোটভাই পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয়পার্টি এখন আগের তুলনায় তৃণমূলের সাধারন জনগনের সাথে সম্পৃত্ত হয়ে সারাদেশে জনপ্রিয়তা বেড়েই চলেছে। কাজেই চক্রান্ত করে জাতীয়পার্টিতে কেউ দমাতে পারবে না। এই জাতীয়পার্টিকে সুনামগঞ্জের ১২টি উপজেলায় আরো বেশী শক্তিশালী করতে তৃণমূলের সাধারন জনগনের দৌড়গড়ায় পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের চিত্র তুলে ধরার আহবান জানান। 

পরে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের ,মাগফিরাত কামনা করে উপস্থিত নেতৃবৃন্দরা দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

1

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ

2

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

3

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

4

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

5

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

6

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

7

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

8

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

9

ভেরিফিকেশনের ফাঁদে স্বপ্নভঙ্গ ১২০ মেধাবী শিক্ষকের

10

জামালগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

শক্তিয়ারখলার ডুবন্ত সড়ক পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশা

15

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

16

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

17

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

18

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

19

ছাতকে মানিকের হত্যাকারী আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি

20