সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার

 হবিগঞ্জে জেলা তথ্য  অফিসের উদ্যোগে  শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। 


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক টাইফয়েড থেকে মুক্ত থাকতে যথাসময়ে ভ্যাকসিন নেয়ার উপর গুরুত্বারোপ করেন। সারাদেশে শীঘ্রই টাইফয়েড ভ্যকসিনেশন কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করতে তরুণ স্বচ্ছাসেবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তিনি কর্মশালায় আগত গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের এই ক্যাম্পেইন সফল করতে যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।


কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক, গণোযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরীফা ইয়াছমিন এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতনিধি কাজী দিল আফরোজ ইসলাম। 
ওরিয়েন্টেশন কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

1

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

2

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

3

বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতের চাষাবাদে কৃষকদের প্রশিক্

4

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

5

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

6

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

7

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

8

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন মল্লিক আহসান উদ্দিন সাম

9

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংব

10

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

11

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

12

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

13

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

14

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

15

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

16

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

17

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

18

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

19

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

20