সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়  পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে  বড় ভাইয়ের লাঠির আঘাতে  ছোট ভাই খুনের ঘটনা ঘঠেছে।  নিহতের নাম মজিবুর রহমান (৬০)। বুধবার (১৬ জুলাই) বিশম্ভরপুর  রাতে উপজেলার চরগাঁও গ্রামে কামরু মুন্সির বড় ছেলে লুৎফর রহমানের লাঠির আঘাতে আপন ছোট ভাই মুজিবুর রহমানের  এই অমানবিক  হত্যাকাণ্ডটি ঘটে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার এশার আযানের পর মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজরত অবস্থায় হঠাৎ মসজিদে ঢুকে তার বড় ভাই লুৎফুর রহমান দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই মসজিদের ভেতরে  লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে  উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ‘ঘটনার পরপরই  পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘাতক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে। বর্তমানে নিহতের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

1

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

2

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

5

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

6

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

7

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

8

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

9

জামালগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

11

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

12

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

13

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

14

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

15

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

16

দোয়ারায় খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

17

জমিয়েত নেতা হত্যাকান্ডে জড়িতদের আইনের ৬ দফা দাবিতে সংবাদ সম্

18

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

19

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

20