সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

১২০ জন শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
শিশুশ্রম নিরসনে হতদরিদ শিশু কিশোরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ময়নার পয়েন্টে অফিস প্রাঙ্গণে ১২০ জন শিশু কিশোরদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ৫০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ২ কেজি ডাল দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।


তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে। ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বাল্য বিয়ে ও শিশুশ্রম বন্ধ করতে কাজ করে যাচ্ছে। শিশুদের কাজে না দিয়ে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আজকের শিশুরা আগামী বাংলাদেশ পরিচালনা করবে, তাই শিশুদের সঠিক ভাবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, হতদরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সকলের ঐক্যের ভিত্তিতে আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে পরিবার, সমাজ ও দেশ উপকৃত হবে। সেজন্য শিশুদের কাজ না দিয়ে বই হাতে তুলে দিতে সবাইকে সচেতন হতে হবে। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, সমাজসেবা কর্মকর্তা আবুল হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটের সভাপতি মো. বুরহান উদ্দিন, প্রোগাম অফিসার উত্তম চক্রবর্তী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটাকশন অফিসার অপূর্ব চিসিমের স্পন্সরশীপ এন্ড সিস্টেম অফিসার পূর্ণা প্যাটিশিয়া রিচিল, সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলী সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিন ক

1

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

2

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

3

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

4

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

5

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায়

6

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

7

সুনামগঞ্জ-৩ আসনে কাঙ্খিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ: কয়ছর

8

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন

9

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

10

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

11

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান

12

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

13

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

14

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

15

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

16

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

17

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

18

আবাবিল যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

19

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

20