সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৩ আসনে এলডিপি'র রুপা চৌধুরীর প্রার্থীতা ঘোষণা


শান্তিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন ডেমোক্রেটিক লিবারেল পার্টি (এলডিপি)'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রুপা।


রবিবার (২৭ জুলাই) দুপুর দেড়টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা মধ্যবাজারের মক্কু এভিনিউয়ে এলডিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রার্থীতা ঘোষণা করেন।


এলডিপি'র প্রবীণ নেতা রুপা চৌধুরী বলেন, এই আসনে আমি চার দশকের বেশি সময় ধরে রাজনীতি করছি। একাধিকবার এমপি নির্বাচনে অংশ নিয়েছি। যাঁরা আমার সাথে রাজনীতি করেছেন, তাঁদের অনেকেই আজ আর বেঁচে নেই- আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, আবু খালেদ চৌধুরী, শফিকুল হক চৌধুরী বাচ্চু ছিলেন আমার রাজনীতির সহযাত্রী।


তিনি বলেন, আমার দলে আমার অবস্থান তৃতীয়। জাতীয় রাজনীতিতে যতই সক্রিয় থাকি না কেন, এই জনপদই আমার রাজনীতি, এই এলাকাই আমার পরিচয়। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের সাথেই আমি রাজনীতির পথচলা করেছি এবং এখনো করছি।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, আমি তাতে অংশ নেব। গত ১৬ বছর ধরে সিলেট বিভাগে বিএনপি ও জামায়াত ইসলামীকে বুক দিয়ে আগলে রেখেছি। আন্দোলনে পিছপা হইনি, জেলও খেটেছি; তবু বিশ্বাসঘাতকতা করিনি।


সাবেক পরিকল্পনামন্ত্রী সম্পর্কে তিনি বলেন, এম এ মান্নান সাহেব একজন ভদ্রলোক। তিনি আওয়ামী লীগ করেন বলে আমার কোনো সমস্যা নেই। তবে আওয়ামী লীগ করতে গিয়েই তিনি অপরাধী হয়ে গেছেন। উন্নয়ন করেছেন, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমিও চাই, তাঁর মতো উন্নয়ন করতে।


তিনি আরও বলেন, আমি জীবনের শেষ সময়টা শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসীর সেবায় কাটাতে চাই। এই এলাকার মানুষ আমাকে সম্মান দিয়েছে, আমিও তাদের প্রাপ্য দিতে চেষ্টা করেছি। এখানকার মানুষ এখনো অনেকভাবে পিছিয়ে আছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমি কাজ করতে চাই।


সবশেষে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদে উন্নয়ন করে যেতে চাই। আমি বিশ্বাস করি, সুনামগঞ্জ-৩ আসনের জনগণ আমাকে সমর্থন করবে।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট জেলা এলডিপির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, শান্তিগঞ্জ উপজেলা এলডিপির সভাপতি মাহমুদ আনোয়ার দিপু, দিরাই হাতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. সাজিদুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন- কয়ছর আহমেদ, মৃণাল কান্তি ভট্টাচার্য, আব্দুল লতিফ নাইওর, বুলু মিয়া, আকিদুল ইসলাম, আতাউর রহমান, মুজিবুর রহমান, ইমাম হোসেন, আকাব উদ্দিন, আলমগীর হোসেন, খাইরুল ইসলাম ও ফাতে নূর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সাংবাদিক

1

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

2

সুনামগঞ্জ-১আসনের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেছেন জয়নুল

3

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক: মাহবুবুর রহমান

4

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

5

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

6

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

7

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

8

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

9

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

12

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

13

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

14

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

15

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

16

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্

17

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

18

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

19

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

20