সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন উদ্বোধন

‎‎স্টাফ রিপোর্টার
‎‎সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।‎ ‎উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা আদিত্য পাল।
‎‎এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, পৌর বিএনপির আহ্বায়ক আকবর আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের আহ্বায়ক রুমেন আহমেদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।
‎‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, নতুন প্রশাসনিক ভবনটি শুধু অবকাঠামোগত উন্নয়নের প্রতীক নয়, এটি জনগণের সেবার মান উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি সততা, জবাবদিহি ও জনবান্ধব মনোভাব নিয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবনে আধুনিক পরিবেশে জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।
‎‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রসারিত প্রশাসনিক ভবন চালু হওয়ায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। এর ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

1

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

2

‘সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তুলতে হবে’

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

7

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

8

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক: মাহবুবুর রহমান

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

11

বাজার ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে সংসদ সদস্য কয়ছর আহমেদের মত

12

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

13

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

14

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

15

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

16

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

17

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

18

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

19

২০০ শিশুর জন্মদিন উদযাপন

20