সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে প্রবাসীর ঘরে সশস্ত্র হামলা, ২০ লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 শনিবার দুপুরে ভাদেরটেক গ্রামে সৌদীআরব প্রবাসীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১৯ লাখ ৭৫ হাজার,আড়াই ভরি স্বর্ণালংকারসহ বাড়িঘরে মিলে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে হামলার শিকার লোকজনের। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাদেরটেক গ্রামের শাহার আলীর ছেলে সৌদীআরব প্রবাসী  নুরুল আমীন গত দুইমাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভাদেরটেক গ্রামের প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া,মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাষ্ঠার,মতি মিয়ার ছেলে কামরুল মিয়া,মণির মিয়া,আমিরুল ইসলাম,আজাদ মিয়া,ফরহাদ,ইমন ও মামুনের নেতৃত্বে একদল লোক এই প্রবাসীর নিকট চাদাঁ দাবী করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়াতে নামাংঙ্কিত ব্যাক্তিরা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে আসবাবপত্র তছনছ করে সুনামগঞ্জ শহরে জায়গা কেনার জন্য রাখা নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর তিনভাই মর্তূজা আলী,আল আমীন ও প্রবাসী নুরুল আমীন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানার এ এস আই কাউসার আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে প্রবাসী নুরুল আমীন জানান,আমি বিদেশ থেকে আসার পর থেকেই নামাংঙ্কিত ব্যক্তিরা আমার নিকট দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দল বেধেঁ আমার বসত বাড়িতে পূরুষ লোক না থাকার সুবাধে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটপাঠ করে একটি মোটর সাইকেল ও ভাংচুর করে। তিনি অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ রজব মাষ্ঠারের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনাটি অস্বীকার করেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এ এস আই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ল্ড ভিশনের ফলজ গাছের চারা বিতরণ

1

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

2

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

3

তাহিরপুরে উপজেলা শিক্ষা অফিসারকে হয়রানির অভিযোগ

4

'জনতার মুখোমুখি সালাম মাদানী'

5

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার ল

6

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

7

বালু লুটপাট ঠেকাতে ধোপাজান চলতি নদীতে সিসি ক্যামেরা

8

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

9

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

10

জেলা বিএনপি বিশাল বিজয় মিছিল

11

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

12

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্

13

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

14

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

15

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

16

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা

17

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

18

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

19

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

20