সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বাজার নৌকা জব্দ


সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সুরমা নদীতে রাতের আঁধারে ড্রেজার দিয়ে  বালু লুটপাটে নদীতে দেখা দিয়েছে  ভাঙ্গনের।এতে নদীর তীরবর্তী ২-৩ গ্রামের  মানুষের   দিন কাটচ্ছে আতঙ্কে। লুটপাট বন্ধে মানববন্ধন ও জেলা প্রশাসনকে  অবগত করে ও বালু লুট বন্ধে কোন প্রতিকার না পাওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। 
বুধবার সুনামগঞ্জ  সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাঠি ও সোনাপুর গ্রামবাসী মিলে ভোরে বালু লুটের সময় নদীতে ধাওয়া করে বালুভর্তি স্টিল নৌকা আটক করে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে  জব্দকৃত নৌকাটি  সুনামগঞ্জ সদর মডেল থানা হেফাজতে নেওয়া হয়।
এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের রঙ্গারচর ইউনিয়নের  সুরমা নদীর তীরে ২-৩ গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস। হরিণাপাঠি,সোনাপুর আঁধার বাজার সহ বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে ভাঙ্গনের।
ইতিমধ্যে নদীভাঙ্গনের কবলে পড়ে বসতভিটা হারিয়ে অন্যত্র চলে গেছে অনেক পরিবার।
 দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী বালুখেকো চক্র রাতের আধারে নদীতে ড্রেজার লাগিয়ে বালু লুটপাট করে যাচ্ছে। এতে নদীর তীরবর্তী স্থানীয় বাজার মসজিদ ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বাধা দিলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিদের চক্রছায়াতে নদীর তীর থেকে ড্রেজার চালিয়ে এসব বালু লুটপাট হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতের আধারে বালুলুট বন্ধে এলাকাবাসী  মানববন্ধন ও স্থানীয়  প্রশাসনকে আবগত করলে ও কোন প্রদক্ষেপ না নেওয়াতে চক্রটি আরো সক্রিয় হয়ে বালু লুট করে যাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ না পেয়ে নিজেদের  বসতভিটা রক্ষায় এলাকাবাসী মিলে সেহরি খাওয়ার পরে নদীতে ড্রেজারের শব্দ শুনে বালুভর্তি নৌকা আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থালে পুলিশ এসে নৌকাটি তাদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, নদীতে ড্রেজার চালিয়ে বালু লুটপাট হওয়াতে নদীর তীর ভাঙ্গনের দেখা দিয়েছে।এতে নদীর পাড়ে থাকা বসতভিটা স্থানীয় বাজার মসজিদ হুমকির মুখে পড়েছে।এভাবে চলতে থাকলে অনেক পরিবারকে বসতভিটা হারাতে হবে। কিছুদিন আগে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল হাই একটি ছোট নৌকা আটকের পরে সেটি ভাঙা হয়।পরে আবার স্থানীয় একটি চক্রের প্রভাবে নদী থেকে বালু উত্তোলন শুরু হয়। প্রশাসনকে জানিয়ে ও কোন কাজ হয় নি।পরে এলাকাবাসী মিলে ভোরে নদীতে বালু লুটের সময় নৌকা জব্দ করা হয়েছে। নদীর তীর রক্ষায় বালু লুটপাট বন্ধ করতে প্রশাসনকে কঠোরভাবে কাজ করতে হবে।যারা লুটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে শাস্তির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরেক বাসিন্দা আবু সাইদ বলেন, বালু লুটের চক্র প্রভাবশালী হওয়াতে তাদের নাম নিলে ভয় হয়।প্রশাসনকে যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে নদীর তীর রক্ষা করা যাবে না। বাজার সড়ক বসতভিটা সবকিছুতে ভাঙ্গনের কবলে পড়বে।
এবিষয়ে রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, একটি প্রভাবশালী চক্র  রাতের আধারে ড্রেজার লাগিয়ে বালু লুটপাট করায় বসতভিটা হুমকির মুখে পড়েছে। নদীর তীরে অনেক পরিবারের বাসস্থান ছিল।কিন্তু এখন সেই পরিবারগুলো এখানে আর নেই।নদীর গর্ভে বসতভিটা বিলীন হওয়াতে অনেকে অন্যত্র চলে গেছেন। এলাকাবাসী মিলে নদীর তীর রক্ষার জন্য মানববন্ধন সহ 
প্রশাসনকে বিষয়টি অবগত করার পরে ও কোন ব্যবস্থা না নেওয়াতে বালুলুট আরো বেড়েছে।ফলে  স্থানীয় গ্রামবাসী মিলে নদীতে  নৌকা আটক করেছে।  বালু চক্রের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এসআই ফরিদ হোসেন জানান,  গ্রামবাসী মিলে বালুভর্তি নৌকা আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে নৌকাটি সুনামগঞ্জ সদর মডেল থানা হেফাজতে নেওয়া হয়।পরবর্তীতে  আইনগতভাবে ব্যবস্থা  নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

1

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

2

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

3

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

4

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

5

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

6

ভাগ্নেদের হামলায় মামু নিহত

7

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

8

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

9

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

10

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত কর্মশালা

11

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

12

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

13

দাঁড়িপাল্লা প্রতীকে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জাম

14

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

15

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ অনুষ্ঠান

16

‘প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল নারীরা দক্ষতা অর্জন করে স্বাবলম্

17

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

18

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

19

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

20