সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় কাউন্সিলে প্রার্থীতা বাতিল


স্টাফ রিপোর্টার

আওয়ামী সুবিধাভোগী প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি শামসুল হকের প্রার্থীতা বাতিল হয়েছে। এদিকে আগামীকাল তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তার প্রার্থীতা বাতিল করেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সিনিয়র যুগ্ম কমিশনার জুনাব আলী।
 

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দ্বি—বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে গত ১৬ বছর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে নানা সুবিধা ভোগ করা শামছুল হক মেম্বার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। খবরটি ছড়িয়ে পড়তেই ফেসবুকে আওয়ামী নেতাদের সঙ্গে তোলা তার একাধিক ছবি ঘুরতে থাকে। এতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সুনামগঞ্জে পক্ষে—বিপক্ষে সংবাদ সম্মেলনও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্ধ হস্তক্ষেপ করেন। পরে যাচাই—বাছাই শেষে সম্মেলনের একদিন আগে জরুরি বৈঠকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
 

তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন বলেন, শামছুল হক মেম্বার ২০০৮ সালে ধানের শীষের বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এমনকি তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী নেতাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হলে তা দলের ভাবমূর্তি নষ্ট হতো।
 

শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি বলেন, বিএনপির দুর্দিনে যারা ছিল না, তাদের পদে বসানো হলে তা দলের সুনামের জন্য হুমকি হবে।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ফকির বলেন, আওয়ামী সুবিধাভোগীদের বিএনপির পদে বসানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
 

অভিযোগ প্রসঙ্গে শামছুল হক মেম্বার বলেন, ফেসবুকে ছড়ানো ছবিগুলো উপজেলা নির্বাচনের সময় এক সালিশি বৈঠকে তোলা। বৈঠক শেষে আওয়ামী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব ছবি তোলা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
 

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো. বাদল মিয়া ও সহকারী কমিশনার ফারুক মিয়া বলেন, শামছুল হক মেম্বার ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়েছেন, এটি প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে, কোনো বিতর্কিত ব্যক্তিকে পদে রাখা হবে না।
 

জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি বিএনপির কমিটিতে থাকতে পারবে না। আওয়ামী সুবিধাভোগীদের প্রশ্নই ওঠে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

1

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

2

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

3

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে

4

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

7

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

8

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

9

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছ

10

জুলাই আন্দোলনকে স্থিমিত হতে দেয়নি আমাদের সাহসী মেয়েরা: জেলা

11

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

12

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

13

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

14

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

15

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

16

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

17

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

18

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

19

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

20