সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত


স্টাফ রিপোর্টার
'ইউনাইটেড ইন হিউম্যানিটি' এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের কালীবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, মানববন্ধন, বেলুন উড্ডয়নসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দীন সোহেল। তিনি বলেন, ১৮৬৩ সালে ইতালির সলফেরিনোর যুদ্ধে সংঘটিত ভয়াবহতা প্রত্যক্ষ করে জীন হেনরি ডুনান্ট ও তাঁর সহযোগীরা মানবতার সেবায় যে সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলেন, তা পরবর্তীতে আন্তর্জাতিক রেড ক্রস হিসেবে পরিচিতি লাভ করে।

তিনি বলেন, দীর্ঘ ১৬৩ বছর পর আজ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আশার প্রতীক হিসেবে কাজ করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালের ৩১ মার্চ প্রেসিডেন্ট অর্ডার নং-২৬ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ডা. সৈয়দ মনোওয়ার আলী, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট সামছুর রহমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আশরাফ হোসেন লিটন, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন, আজীবন সদস্য নুরুল ইসলাম গাজী ও মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিট অফিসার কণিকা তালুকদার, নিল রতন, রওশন আরা, খলিলুর রহমান, রেড ক্রিসেন্টের যুব প্রধান প্রিয়াস শ্যাম প্রীতম, উপ-যুব প্রধান তানভির আহমেদ রাসেলসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

2

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

3

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

4

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

5

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

6

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতার স্বপ্ন: হাবিবুর রহমা

9

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

10

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

11

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

14

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক

15

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

16

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

17

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

18

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

19

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

20