সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগন। রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।


মানববন্ধনে বিএনপি, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, সাধারণ ছাত্র সমাজ এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।


উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সভাপতি জমিয়তে উলামা ইসলাম মাওলানা আব্দুল গফফার, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফুর রহমান, সেক্রেটারি ইসলামী আন্দোলন হাফেজ কামাল হোসেন, সভাপতি খেলাফত মজলিস কাজী রশিদ আহমদ, সেক্রেটারি খেলাফত মজলিস মাওলানা আইন উদ্দিন, কৃষক দলের উপজেলা সদস্য সচিব আসাদ নূর সাদি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ এবং জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।


বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর সারা দেশে পরিবর্তন এলেও জামালগঞ্জে আসেনি। ইউএনও নিজের পছন্দের লোক নিয়ে সরকারি অনুষ্ঠান করছেন এবং স্থানীয় জনগণকে অবজ্ঞা করছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থকে দিয়ে অনুষ্ঠান শুরু এবং প্রতিবাদকারী সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। এছাড়া সরকারি ক্যান্টিন উদ্বোধনে আওয়ামী নেতা ও চার আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী ওয়ালী উল্লাহ সরকারকে আমন্ত্রণ জানিয়ে ‘ফ্যাসিস্ট পূর্ণবাসন’ অব্যাহত রাখার অভিযোগও তোলেন তারা।
জমিয়তের নেতা আলতাফুর রহমান বলেন, “ইউএনও মুশফিকীন নূর সরকারি প্রতিটি অনুষ্ঠানে ফ্যাসিবাদীদের উপস্থিতি নিশ্চিত করতে ভালোবাসেন। ভালো কোনো কাজে তার সহযোগিতা পাওয়া যায় না বললেই চলে।”ৎ


বক্তারা অবিলম্বে ইউএনও মুশফিকীন নূরের (সাত দিনের) অপসারণের দাবি জানিয়ে সতর্ক করেন- প্রয়োজন হলে কঠোর আন্দোলনে নামতে জনগণ প্রস্তুত। 
অপরদিকে মানববন্ধন শেষে জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি জমা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

1

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

2

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

3

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

4

এক হাতে বাহিনী, অন্য হাতে স্বাবলম্বিতার স্বপ্ন: হাবিবুর রহমা

5

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

6

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

7

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

8

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

11

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

12

শান্তিগঞ্জে আওয়ামী দোসরের দাপটে ক্ষুব্ধ এলাকাবাসী

13

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান ও অ্যাচিভমেন্ট

14

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

15

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

16

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

17

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

18

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20