সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যোগ-উপযোগী প্রচেষ্টা।

দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (৩০ সেপ্টেম্বর), ঐতিহ্যবাহী সোনার বাংলা পাবলিক হাই স্কুল এর প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দের নেতৃত্বে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সমাজসেবকরা একযোগে বৃক্ষরোপণে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামাতের আমির ড. হারুনুর রশিদ ধরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ইউপি সদস্য কামরুল ইসলাম। এছাড়া, সোনার বাংলা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক কবির মাস্টার, বসুন্ধরা শুভ সংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন মুন্সি, এবং সমাজসেবক মনির হোসেন সহ এলাকার নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী মূলত পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং গাছের গুরুত্বের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। বসুন্ধরা শুভ সংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন মুন্সি বলেন,বৃক্ষরোপণ শুধু একদিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়া।

এছাড়াও, প্রধান অতিথি ডা. হারুনুর রশিদ ধরার তার বক্তব্যে বলেন, “বৃক্ষ আমাদের জীবনকে সুস্থ রাখে, তাই সব জায়গায় বেশি বেশি গাছ লাগানো উচিত। যদি সবাই একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় কাজ করে, তবে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পেতে পারি।”


এই বৃক্ষরোপণ কার্যক্রমে স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানায়, গাছ লাগানো তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং এটি তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগিয়ে তুলেছে। 

সোনার বাংলা হাই স্কুলের প্রধান শিক্ষক  মাস্টার বলেন, আমরা এই কর্মসূচীটি শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করার জন্য আয়োজিত করেছি। তারা যখন নিজের হাতে গাছ লাগাবে, তখন তারা পরিবেশের গুরুত্ব বুঝতে পারবে।

ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন , এ ধরনের কর্মসূচী আমাদের এলাকার পরিবেশের উন্নতিতে সাহায্য করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ দুই চোর আটক

1

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

2

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

3

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

4

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

5

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

6

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

7

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

8

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

9

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কামরুল

10

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

11

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবি

12

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

13

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

14

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি

15

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

16

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

17

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাব

18

সুনামগঞ্জ-১ নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার

19

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

20