সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা তথ্য  অফিসের আয়োজনে  শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় জেলা পর্যায়ে Youth Volunteers from Girls Guide and Bangladesh Scouts এর তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা জাতীয় মহিলা সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহম্মদ। 

         কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ ভলান্টিয়ারদের টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমে এগিয়ে আসতে হবে এবং সার্বিক সহযোগিতা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যেন  রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয় এবং শিশু-কিশোররা যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। 

         অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: বর্নালী দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) চৌধুরী রাজিব মোস্তফা এবং সিলেটের ইউনিসেফ ও WHO-এর প্রতিনিধি।

       ওরিয়েন্টেশন কর্মশালায় বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জন তরুণ স্কাউট ও গার্লস গাইড ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

1

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

2

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

3

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছ

4

দোয়ারায় পুত্রবধু কর্তৃক ৫০ হাজার টাকায় বৃদ্ধকে হত্যার অভিয

5

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

6

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

7

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

8

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

9

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

10

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

11

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

12

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

13

বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

14

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

15

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

16

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

17

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

18

‎‎এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব’র কার্যক

19

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

20