সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

 
শান্তিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ–৩ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান-এর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার সুহেল কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা।
শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল কবির।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষা এবং নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফসার আহমদ, জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক সুমেল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মামুন আহমদ, দরগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এজাজ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাছুম আহমদ, জয়কলস পূর্ব জামায়াতের সভাপতি তাজুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি শমশের আলী, শিমুলবাক ইউনিয়নের এখলাছুর রহমান, পশ্চিম বীরগাঁওয়ের ক্বারী আলফাজ উদ্দিন ও পূর্ব পাগলার কবির হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব-কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

1

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

2

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

3

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

4

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

5

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

6

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

7

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

8

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

9

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

10

সুরমা নদী যেন ময়লার ভাগাড়, ফেলা হচ্ছে বাজারের আবর্জনা

11

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

12

শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

13

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

14

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

15

বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব

16

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

17

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

18

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

19

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

20