সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

দু’জন শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপারের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দু’জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান । এতে শিক্ষার্থীরা যেমন চরম দুর্ভোগে পড়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার মানও।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত। আশপাশের পাঁচটি গ্রামের শিশুরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের অনেকেই নৌকায় করে যাতায়াত করে।
বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষকের সংখ্যা ৫ জন। তবে প্রতিষ্ঠার পর থেকে কখনও পূর্ণসংখ্যক শিক্ষক ছিলেন না। ২০২৩ সালে কিছুদিন তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চললেও, পরে দুইজন বদলিজনিত কারণে চলে যান। সর্বশেষ ২০২৪ সালের ৬ মে মুক্তার হোসেন নামে একজন সহকারী শিক্ষক যোগ দিলেও তিনি বর্তমানে মেডিকেল ছুটিতে রয়েছেন।
ফলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজু মিয়া একাই পাঁচটি শ্রেণির ১৫২ জন শিক্ষার্থীর পাঠদানের দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করছেন। অফিসিয়াল কাজ, মাসিক সভা বা উপজেলা সদরে যেতে হলে বিদ্যালয়ের কার্যক্রম আরও স্থবির হয়ে পড়ে।
এছাড়া বিদ্যালয়ে কোনো দপ্তরি না থাকায় সানজু মিয়াকেই সকালবেলা স্কুলের দরজা খোলা, পতাকা উত্তোলন, ঘণ্টা বাজানোসহ যাবতীয় কাজ করতে হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বুল আখঞ্জি জানায়, আমি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস হয় না। এতে অনেক সমস্যা হচ্ছে।
স্থানীয় অভিভাবক ময়না মিয়া বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় পড়ালেখায় আগ্রহ হারাচ্ছে তারা।
অপর অভিভাবক মোশারফ হোসেন বলেন, আমার দুই ছেলে এই স্কুলে পড়ে। একদিন সকালে গিয়ে দেখি শিক্ষার্থীরা শুধু হৈ-হুল্লোড় করছে। একজন শিক্ষক একা কীভাবে সামলাবে?
সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, একজন শিক্ষক দিয়ে ১৫২ জন শিক্ষার্থীকে পড়ানো সম্ভব নয়। দ্রুত শিক্ষক নিয়োগ না দিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকিতে পড়বে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান মিয়া জানান, বর্তমানে একজন শিক্ষক মেডিকেল ছুটিতে আছেন। দ্রুত প্রেষণে নতুন শিক্ষক নিয়োগের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

1

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

2

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন সুবিপ্রবি উপাচার্য

3

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

4

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

5

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এন

6

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষ

9

জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের

10

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন উদ্বোধন

11

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

12

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

13

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

14

শিল্পকলায অয়নৃত্য'র বর্ষার মনোমুগ্ধকর আয়োজন ‘নীল নবঘনে’

15

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

16

'এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো'

17

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

18

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

19

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

20