সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে: মিজানুর রহমান চৌধুরী

স্টাফ রিপোর্টার
জুলাই গণ—অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র—জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দোয়ারাবাজারে বিজয় মিছিল আয়োজন করেছে বিএনপি।বুধবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, বিগত ১৬ বছরে এবং জুলাই—আগস্ট আন্দোলনে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি—তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত আন্দোলনের ফসল সংরক্ষণ করতে হবে। এই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যারা আত্মত্যাগ করেছেন, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না।মানুষ এমনকি কোমলমতি শিশুদের আত্মত্যাগেই স্বৈরাচার পতনের পথ তৈরি হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন একদফায় রূপ নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করে।


মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার থানা, স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

 মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাস্টার, আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানবির আহমদ, বেলায়েত হোসেন, আজিজুল হক সুমন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ—সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

1

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

2

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

3

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

4

উন্নয়ন বঞ্চিত দোয়ারার সোনালী চেলা বিজিবি ক্যাম্প- খেয়াঘাট য

5

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

6

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

7

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

8

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

9

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

10

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

11

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

12

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

13

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

14

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

15

সুনামগঞ্জ জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

16

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

17

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

18

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

19

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

20